ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ, রণক্ষেত্র কারওয়ান বাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে কারওয়ান বাজার।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে এসব ঘটনা। ব্যবসায়ীদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এনইআইআর চালুর প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে বেলা ১১টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড় অবরোধ করে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এতে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এতে ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্বিতীয় দফায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ, রণক্ষেত্র কারওয়ান বাজার

আপডেট সময় : ০৪:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬