ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ফের ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল

ঢাকায় ফের ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

শাহ আলী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দিকে শাহ আলী থানাধীন রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

পরে শিশুটির মা তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে এর আগে চলতি বছর ২০২৬ সালের ১৯ মে ঢাকার মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এর একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। রামিসা আক্তার স্থানীয় ‘পপুলার মডেল হাই স্কুলের’ দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।এ ঘটনায় রামিসার বাসার পার্শবর্তী ফ্লাটের ভাড়াটিয়া ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার দম্পতি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় ও ৬ কার্যদিবসের বিচারিক প্রক্রিয়ায় এই মামলার রায় ঘোষণা করা হয়। আদালত মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড এবং যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়।

এ ঘটনা দেশজুড়ে মানুষের মনে ক্ষত সৃষ্টি করে। এমন নৃশংস ঘটনার তিন মাসও না কাটতেই রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে পাশের বাসার এক ভাড়াটিয়া যুবককে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।   

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় ফের ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬