ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রনেতার উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ, শিক্ষার্থীরা পেল খেলার উপকরণ ঢাকায় ফের ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না

কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগ তোলেন ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা খুবই অসুস্থ। কলম্বিয়াও অসুস্থ-একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।

ট্রাম্পের এমন মন্তব্যের পর এক সাংবাদিক প্রশ্ন করেন যে এর অর্থ কি কলম্বিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে? এর জাবাবে ট্রাম্প বলেছেন, আমার কাছে এটা ভালোই শোনাচ্ছে।

এছাড়া কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে।

ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলম্বিয়াতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় আছে কিউবা

আপডেট সময় : ১১:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬