ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ১৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে পড়েছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সুযোগ্যভাবে সেই দায়িত্ব পালন করবে।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাসদসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

আপডেট সময় : ০৩:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬