ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রনেতার উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ, শিক্ষার্থীরা পেল খেলার উপকরণ ঢাকায় ফের ৬ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না

৯৯৯- ফোনকল:/থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-উচ্চশব্দে গানের অভিযোগে ফোন ৩৮১ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৬৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনার কারণে দেশজুড়ে শব্দদূষণ সংক্রান্ত বিপুলসংখ্যক অভিযোগ এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। ৯৯৯ কর্তৃপক্ষ জানায়, নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর এবং নববর্ষের দিন ১ জানুয়ারি—এই দুই দিনে শব্দদূষণ সংক্রান্ত মোট ৩৮১টি ফোনকল গ্রহণ করা হয়।

অভিযোগগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে এসেছে ৯৬টি এবং দেশের অন্যান্য বিভিন্ন স্থান থেকে এসেছে ২৮৫টি অভিযোগ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, অভিযোগগুলোর বেশিরভাগই ছিল আতশবাজি ফোটানো, উচ্চশব্দে গান-বাজনা ও মাইকের অতিরিক্ত ব্যবহার সংক্রান্ত। প্রতিটি অভিযোগের ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিকারের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিল।

এদিকে, শব্দদূষণ রোধে আইন মেনে উৎসব উদযাপনের জন্য নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৯৯৯- ফোনকল:/থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-উচ্চশব্দে গানের অভিযোগে ফোন ৩৮১ জনের

আপডেট সময় : ০৮:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬