ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

নতুন বইয়ের ঘ্রাণে মাতলো নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৯২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

সকালের নরম আলোয় বিদ্যালয় প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে পড়ে নতুন বইয়ের মিষ্টি ঘ্রাণ। একে একে ছুটে আসে শিক্ষার্থীরা—চোখে কৌতূহল, মুখে হাসি। বছরের প্রথম দিনে বই বিতরণের মধ্য দিয়ে জ্ঞানের পথে নতুন যাত্রায় শামিল হয় তারা, আর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বর।

বৃহস্পতিবার (০১জানুয়ারি) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘুরে বই বিতরণের এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়টির সদ্ব্যবিদায়ী প্রধান শিক্ষক মো.এমদাদ হোসেন-এর উদ্বোধনী কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু হয় বই বিতরণ কার্যক্রম। পরে নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার ঘোষসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপূর্ব কুমার ঘোষ বলেন, নতুন বছরের শুরুতে তোমাদের হাতে যে নতুন বই তুলে দেওয়া হলো, এগুলো শুধু কাগজের পাতা নয়—এগুলো জ্ঞান, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। এই বইগুলোর প্রতি যত্ন নেবে, মনোযোগ দিয়ে পড়বে এবং শিখে নিজেকে আলোকিত করবে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার মাধ্যমে তোমরাই একদিন পরিবার, সমাজ ও দেশের গর্ব হয়ে উঠবে। নতুন বছরে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা—সফল ও সুন্দর হোক তোমাদের শিক্ষা-যাত্রা।

সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে নতুন বই গ্রহণ করে। বইয়ের নতুন পাতার ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে এই আনন্দে অংশ নেন।

শিক্ষকরা জানান, বছরের শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ শুরু করায় এই আয়োজন তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত  প্রধান  শিক্ষিকা মোসা:কোহিনুর আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস শাহ, বায়েজিদ বোস্তামী, রিপন কুমার সাহা, নাসরিন সুলতানা, মো. ইমরুল হোসেন, অশোক রায়সহ অন্যান্য  সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন বইয়ের ঘ্রাণে মাতলো নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬