ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ গুম কমিশন/গোপন বন্দিশালার আলামত প্রত্যেক বাহিনীই ধ্বংস করেছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন

ডেইলি স্টারে হামলা: ৪০০ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতি ৪০ কোটি টাকা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর তেজগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা রুজু হয়েছে। 

হামলা ও লুটপাটের ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এজাহারে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। 

তিনি বলেন, ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত চলছে। আসামি গ্রেফতারে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। 

তেজগাঁও থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়েছ, গত ১৯ ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, এর আগে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার উসকানিমূলক পোস্ট দেয়। এসব নির্দেশনার পর দুষ্কৃতকারীরা মব সৃষ্টির মাধ্যমে ভবনের স্টিল গেট ও কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা সাংবাদিক ও কর্মচারীদের মারধরের চেষ্টা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। ভবনের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

এজাহার অনুযায়ী, দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস ও লুট করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লকারে রাখা প্রায় ৩৫ লাখ নগদ টাকা লুট করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ভবনের ভেতর আটকে পড়া ৩০ জন সাংবাদিক ও কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্ত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেইলি স্টারে হামলা: ৪০০ জনের বিরুদ্ধে মামলা, ক্ষতি ৪০ কোটি টাকা 

আপডেট সময় : ১২:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫