ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১১৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনও গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটেনি উল্লেখ করে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমাদের অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত।

রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আনাম বলেন, কোনও সরকারই কখনো সমালোচনামূলক সাংবাদিকতা পছন্দ করেনি। তবে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে ক্রিটিকাল জার্নালিজম থাকা জরুরি বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নৈতিকতাই সাংবাদিকতা। আমরা ভুল করলে ক্ষমা চাইব। কিন্তু নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আমার অপরাধ কী-এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত’

আপডেট সময় : ০৩:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫