ওসমান হাদি মারা গেছেন
- আপডেট সময় : ১০:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৭৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইনকিলাব মঞ্চের এক সংগঠক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পোষ্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি মিডিয়া সেল যুগ্ম সদস্যসচিব ও সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের এই সহযোদ্ধার অকালপ্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।










