সংবাদ শিরোনাম ::
শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৫৯৭ বার পড়া হয়েছে

শুক্রবার (১ আগস্ট) বিকেলে উত্তরার আজমপুরে এক সমাবেশে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে এ সমাবেশ হয়।
বিএনপি মহাসচিব বলেন, আজ একটা ভালো খবর আছে… কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কী জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার ওপর ৩৫ ভাগ ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম ৫০ টাকা ওটার সঙ্গে আরও ৩৫ টাকার যোগ হবে… তার মানে ১০০ টাকার জিনিস ১৩৫ টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না।












