ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

এ সময় তাদের ‌‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ নানা স্লোগান দেন।

এ দিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

এদিকে হাদির কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তার যাওয়ার কর্মসূচি ছিল। কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ১২:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫