ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ গুম কমিশন/গোপন বন্দিশালার আলামত প্রত্যেক বাহিনীই ধ্বংস করেছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন গুমের অভিযোগে র‍্যাব শীর্ষে, এরপর পুলিশ: এখনো নিখোঁজ ২৫১ জন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ:/১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

নতুন গিগাবাইট এআই টপ ১০০ জেড ৮৯০ পিসি বাজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা

প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাউড নির্ভরতা ছাড়াই লোকালভাবে এআই মডেল ট্রেনিং করার সুবিধা দিতে বাজারে এসেছে ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’। অত্যাধুনিক হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি এই ডেস্কটপ পিসি বিশেষভাবে বানানো হয়েছে গবেষণা, স্টার্টআপ, ছোট ব্যবসা ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য।

এমনই পিসি বাজারে এনেছে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সমাধান নির্মাণে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গিগাবাইট। ‘এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ মডেল নিয়ে- গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এ ধরনের শক্তিশালী এআই পিসি দেশে গবেষণা, শিক্ষা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বিপ্লব ঘটাতে পারে। লোকাল ডেটা প্রসেসিং হওয়ায় ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত হবে।

এই পিসির অন্যতম আকর্ষণীয় দিক হলো গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যার। এর মাধ্যমে প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এআই মডেল ফাইন-টিউন করা যায়। রিয়েল-টাইম মনিটরিং সুবিধা পাওয়া যায়। ৭০টির বেশি ওপেন সোর্স এলএলএম মডেল সাপোর্ট করে।

হার্ডওয়্যার ফিচার

এটিতে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর। যা হাই-এন্ড এআই ও ডেটা প্রসেসিংয়ের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড। এছাড়া এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স কার্ড রয়েছে। যা সর্বশেষ প্রজন্মের জিপিইউ, জটিল এআই মডেল ট্রেনিং ও গ্রাফিক্স রেন্ডারিংয়ে শীর্ষ মানের পারফরম্যান্স দেয়। আছে ৩৬০ মিলিমিটারের লিকুইড কুলার, দীর্ঘ সময় হেভি লোডে চললেও সিস্টেমকে ঠাণ্ডা রাখে।

স্টোরেজ রয়েছে ২টেরাবিটের এসএসডি। পাবেন দ্রুত ডেটা অ্যাকসেস ও পর্যাপ্ত জায়গার সুবিধা। ১২৮ জিবি ডিডিআর৫ মেমোরি, ভারী এআই ডেটাসেট ও মাল্টিটাস্কিংয়ে সহায়ক হবে। উইন্ডোজ ১১ প্রো ও লিনাক্স-দুই প্ল্যাটফর্মেই ব্যবহারযোগ্য অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

বাংলাদেশে আইটি কোম্পানি, স্টার্টআপ এবং বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের পিসির সবচেয়ে বড় ব্যবহারকারী হতে পারে। এর মাধ্যমে ব্যয়সাপেক্ষ ক্লাউড সার্ভিসের বিকল্প তৈরি হবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬ লাখ ৫০ হাজার টাকা।

খাজা মো. আনাস আরও বলেন ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ শুধু একটি ডেস্কটপ নয়, বরং এটি এআই গবেষণা ও ইনোভেশনের জন্য একটি পূর্ণ সমাধান। বাংলাদেশি বাজারে এর আগমন দেশীয় তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন গিগাবাইট এআই টপ ১০০ জেড ৮৯০ পিসি বাজারে

আপডেট সময় : ০৭:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫