ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৫৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরাফাত হোসেন শিশির (৩০) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের দারুল উলুম ফুরকানিয়া কওমি মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আরাফাত হোসেন শিশির উপজেলার জয়রামপুর গ্রামের মল্লিকপাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাদরাসার এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০১:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫