ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৫৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।

গতকাল বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৯ডিসেম্বর) ভালুকা থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।

পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।

নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকবেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কর্মকর্তারা।

ভালুকা থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বলেন, “নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে,”।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত মি. দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

“আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে,” তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

আপডেট সময় : ১১:০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫