ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরতের দায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো ব্যাংক অধিগ্রহণের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি হয়ে দাঁড়িয়েছে। তবে এ অবস্থায় কোনো ব্যাংককে অধিগ্রহণ করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্ব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে টাকা আদায় নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে রেমিট্যান্সপ্রবাহ নিয়ে কথা বলতে গিয়ে আরিফ হোসেন খান জানান, ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৮ কোটি ১০ লাখ ডলার।

তিনি আরও জানান, ১৪ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে অক্টোবরে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫