ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ গুম কমিশন/গোপন বন্দিশালার আলামত প্রত্যেক বাহিনীই ধ্বংস করেছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। পাশাপাশি এই দুজনের দুর্নীতির অনুসন্ধান ব্যাতীত তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে দুই ছাত্র উপদেষ্টার দুর্নীতি অনুসন্ধানের দাবি জানায় সংগঠনটি।

মানবন্ধনে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল বলেন, দীর্ঘদিন ধরে আসিফের দপ্তর দুর্নীতির দপ্তরে পরিণত হয়েছিল। তার এপিএস মোয়াজ্জেমকে নিয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে ওঠে। দুর্নীতির অভিযোগে সেই এপিএস-কে অব্যাহতি দেওয়া হলো। দুদক এর তদন্ত করলো। সেই তদন্তের অগ্রগতি কী আমরা জানতে চাই।

এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, দুর্নীতির কারণে এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি

আপডেট সময় : ০৬:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫