কারওয়ান বাজার সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা।
ফলে বন্ধ হয়ে গেছে ওই সড়ক দিয়ে যান চলাচল। ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ।
বুধবার (১০ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী।
বিক্ষোভের এক পর্যায়ে সড়কে কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা।
আক্কাছ আলী বলেন, দাবি আদায়ে মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করেছে। ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরমধ্যে
প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি (আইসিটি) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।










