ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

আজ রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে, যাবেন ১৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৭১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে (বৃহস্পতিবার) অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। কাতার সরকরের পাঠানো ‘কাতার এয়ার অ্যাম্বুলেন্সে’ তাকে দেশটিতে রওনা হবেন। এই দলে চিকিৎসকসহ ১৪ জন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

১৪ জনের দলে যাচ্ছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী), ডা. নুরুদ্দীন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, মো. আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর দুই সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামীম মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী আব্দুল হাই মল্লিক, প্রাইভেট সিকিউরিটির সহকারী মো. মাছুদুর রহমান, খালেদার জিয়ার গৃহপরিচালিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।

গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। সে সময় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ রাতে অথবা শুক্রবার সকালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে, যাবেন ১৪ জন

আপডেট সময় : ০৩:৪৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫