ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

অবহেলা প্রমাণিত হলে ছাড় নয়- পাথর চুরি প্রসঙ্গে বিজিবির সতর্কবার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ৮৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

সাম্প্রতিক সময়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে এসেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনকালে কোনো বিজিবি সদস্যের দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এসব অনিয়মে কোন বিজিবি সদস্য জড়িত থাকলে ইমেইলের মাধ্যমে তথ্য প্রমানসহ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১আগস্ট) সন্ধা ৮টার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেইজে পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে এসেছে।

বিজিবি সবসময়ই দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং সীমান্তের ভূমি ও জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে লক্ষ লক্ষ ঘনফুট পাথর জব্দের পাশাপাশি পাথর উত্তোলনের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিশেষ করে বোমা-মেশিন, পাথর ভাঙার মেশিন‌, শত শত বারকি নৌকা ও ট্রাক এবং পাথর উত্তোলন ও চোরাচালানের সাথে জড়িত উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি দৃঢ়ভাবে জানাচ্ছে যে, সীমান্তে দায়িত্ব পালনকালে কোনো বিজিবি সদস্যের দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে বিজিবি অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সীমান্তের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো প্রকার অনিয়ম বা ব্যত্যয় বরদাস্ত করা হবে না। এ লক্ষ্যে ইতোমধ্যে বিজিবি সদর দপ্তরে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।

সিলেট ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর চুরি সংক্রান্ত বিষয়ে কোন বিজিবি সদস্যের সংশ্লিষ্টতা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ বিজিবির ই-মেইল: reporttobgb@gmail.com -এ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবহেলা প্রমাণিত হলে ছাড় নয়- পাথর চুরি প্রসঙ্গে বিজিবির সতর্কবার্তা

আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫