সংবাদ শিরোনাম ::
সারাদেশে বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৭৫৬
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৮৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৭৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭৭ জন।
বুধবার (২০আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৭৭জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৫৬ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে,
পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, গুলি ২ রাউন্ড, গুলির খোসা ২ রাউন্ড।
কেআর/
০১৭৭০৭০৭০২৭










