ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেফতার: ডিসি চাঁদপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক কোনো বক্তব্য চলবে না। যদি কেউ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দিলে, ওই হাত থাকবে না। নির্বাচনে পেশিশক্তি ব্যবহারের দিন শেষ। কেউ, কাউকে হুমকি দিবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পেশিশক্তিমুক্ত অবাধ ও সুস্থ। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, পুরো চাঁদপুরের মধ্যে শুধু হাজীগঞ্জের ৫টি ফোন পেয়েছি। কেন, আমাকে নির্বাচনের অনিয়ম নিয়ে ফোন করতে হবে। রাজনৈতিক নেতারা, স্ব স্ব উদ্যোগে নির্বাচন আচরণ বিধি মেনে চলবেন।

তিনি বলেন, মাইন্ড ইট, আগে কি হয়েছে ভুলে যান। অনেকে মনে করছেন নির্বাচন হবে না, নির্বাচন তো হচ্ছে। নির্বাচন করার জন্য সরকার আমাদের পাঠিয়েছেন। কোনো হুমকি-ধমকি কাজে আসবে না। যদি কেউ বাড়াবাড়ি করেন, একেবারে জায়গা মতো পৌঁছে দেব।

নাজমুল ইসলাম সরকার বলেন, যখন থেকে প্রচার-প্রচারণা শুরু করার, তখন থেকে মন দিয়ে প্রচারণা করবেন। কিন্তু তার পূর্বে সবাই নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে।

জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক কালচারাল আগে যা ছিলো, আপনারা সেখান থেকে বেরিয়ে আসেন। আপনারা ভাইয়েরা- ভাইয়েরা নির্বাচন করবেন। এখানে আবার ঝগড়া কেন? এটা তো আচরণ হলো না। সেই দিন ভুলে যান। নির্বাচন হবে নির্বাচনের মতো।

জেলা প্রশাসক বলেন, ‘আপনি আইনের পথে চলবেন একদম স্যালুট, আমি ডিসি হয়ে মৃত্যুবরণ করবো না। আজীবন আমার সেটা প্রয়োজন নেই। আগে আমার প্রয়োজন হয়নি, তাই আল্লাহ আমাকে ডিসি বানাইনি, কারণ আল্লাহ আমাকে আমানতকারী হিসেবে ডিসি বানিয়ে চাঁদপুরে পাঠিয়েছে, ডিসি হিসেবে তুই যা, সামনে একটা পবিত্র কাজ আছে, জাতীয় নির্বাচন’।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, এম এ নাফের শাহ, মোশারফ হোসেন মজুমদার স্বপন, পৌর বিএনিপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেফতার: ডিসি চাঁদপুর

আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫