ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

কারওয়ান বাজার সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা।

ফলে বন্ধ হয়ে গেছে ওই সড়ক দিয়ে যান চলাচল। ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ।

বুধবার (১০ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী।

বিক্ষোভের এক পর্যায়ে সড়কে কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা।

আক্কাছ আলী বলেন, দাবি আদায়ে মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করেছে। ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরমধ্যে
প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি (আইসিটি)  বিশেষ সহকারী  ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারওয়ান বাজার সড়ক অবরোধ করে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫