ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

৯৯৯ নম্বরে ফোনকল:/কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৫৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলে একটি ভাঙ্গা কবর থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (০৭ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন জগদীশপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে তারা বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল শাখাওয়াত কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় দ্রুত অস্ত্র উদ্ধারে ব্যবস্থা জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম। 

তিনি বলেন, সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে একটি ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫ টি নতুন একনলা বন্দুক এবং এবং ১টি পাইপগান উদ্ধার করে। লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধারকৃত আগ্নেয়ায়স্ত্রগুলি চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ সংক্রান্তে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৯৯৯ নম্বরে ফোনকল:/কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৩:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫