ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ গুম কমিশন/গোপন বন্দিশালার আলামত প্রত্যেক বাহিনীই ধ্বংস করেছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন

মোহাম্মদপুর পার্কে র‍্যাবের অভিযান, পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা ও চারটি ককটেলসহ বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-২ সিপিএসসি ও র‍্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় পরিচালিত হয়। 

অভিযানে ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, ৪টি টেপ এবং ৭০০ মিলিলিটার পেট্রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০–২৫টি ককটেল তৈরি করা সম্ভব বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক সামগ্রী মজুত করে রেখেছিল। 

উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহাম্মদপুর পার্কে র‍্যাবের অভিযান, পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫