ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

জামায়াত জোটে ৫০ আসন চায় এনসিপি, দলে ভাঙনের সুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।

অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জাগো নিউজকে বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।’

এছাড়া এ জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির অনেকেই মেনে নিতে পারছেন না। তারা একে জুলাই অভ্যুত্থানের স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাবিরোধী হিসেবে মনে করছেন। জোট গঠনের চূড়ান্ত ঘোষণা আসলে দলটি থেকে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। আগামীকাল (রোববার) ঘোষণা দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত জোটে ৫০ আসন চায় এনসিপি, দলে ভাঙনের সুর

আপডেট সময় : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫