ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ প্রকল্পে অনিয়ম-প্রতারণা:/ ইউনিক গ্রুপের নূর আলী’র বিরুদ্ধে ১১৫ কোটি টাকা মানিলন্ডারিং মামলা বর্ণাঢ্য আয়োজনে যশোরে উৎকর্ষের বর্ষবরণ বেগমগঞ্জে এসআই শহীদুলের ‘মিথ্যা মামলা বাণিজ্য’: ত্রাসে দিশেহারা এক পরিবার মামলায় নাম নেই, তবুও অজ্ঞাত আসামি করে শ্যোন এরেস্ট—সেলিম প্রধানের মুক্তি চায় পরিবার প্রভাতফেরিতে একুশের অঙ্গীকার, শহীদদের স্মরণে নারিকেলবাড়ীয়া বিদ্যালয়ের পুষ্প অর্পণ জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

জনশক্তি রপ্তানি সিন্ডিকেট প্রধানের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় করেন রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ সংশ্লিষ্টরা। ওই অর্থ আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছেন স্বপন। এতে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেন।

তিনি বলেন, রুহুল আমিন স্বপনের জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলে মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। এসব জমির দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমিতে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের বিভিন্ন অবকাঠামোসহ ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত ওই সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন বলেও জানান জসীম উদ্দিন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেটের অন্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনশক্তি রপ্তানি সিন্ডিকেট প্রধানের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

আপডেট সময় : ০৬:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫