ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতে যোগ দিয়ে মন্তব্য:/৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি: আসিফ নজরুল রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন ৩৯ কেন্দ্রের ১৭৮টি বুথে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ গুম কমিশন/গোপন বন্দিশালার আলামত প্রত্যেক বাহিনীই ধ্বংস করেছে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম তদন্ত কমিশন গুমের অভিযোগে র‍্যাব শীর্ষে, এরপর পুলিশ: এখনো নিখোঁজ ২৫১ জন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ:/১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

বৈষম্যবিরোধী নেতা মাহাদীর মুক্তি দাবিতে শাহবাগে অবস্থানের ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহাদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার রাতেই তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানান।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

রাত ৯টার কিছু সময় আগে দেওয়া প্রথম পোস্টে সংগঠনটি জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এর এক ঘণ্টা পর আরেক পোস্টে সংগঠনটি জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে মুক্তি দেওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অবিলম্বে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সব ছাত্র-জনতাকে শাহবাগে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর শায়েস্তাগঞ্জ থানা থেকে তাকে ছাড়াতে যান। এ সময় মাহদী হাসানের দেওয়া এক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘আপনাকে বলতে হবে, আমার ভাইকে কেন গ্রেফতার করা হলো? আপনি বলেছেন আন্দোলনকারীতো কী হয়েছে, সে তো ডেভিল। এখানে আমার ১৭ জন ভাই শহীদ হয়েছেন। আপনি কেন বলেছেন, ও ডেভিল ছিল। আমরা জুলাই অভ্যুত্থানে গভর্নমেন্ট ফরম করেছি। আপনারা আমাদের প্রশাসনের লোক। আমাদের ছেলেদের গ্রেফতার করেছেন। আবার বার্গেনিং করছেন এবং বলছেন আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে।দেশের যে কয়টি জায়গায় শক্তিশালী আন্দোলন হয়েছে, এর মধ্যে হবিগঞ্জ একটি। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী নেতা মাহাদীর মুক্তি দাবিতে শাহবাগে অবস্থানের ঘোষণা

আপডেট সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬