“দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া বিএনপি নেতাকর্মীর দোয়া মাহফিল”
- আপডেট সময় : ০৯:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সাবেক এই প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।
শুক্রবার (২৮নভেম্বর) সন্ধায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর নির্দেশনায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বোয়ালিয়া বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গরিব দুঃখীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ।
নেতারা অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁর সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
মোনাজাতে দেশের উন্নতি, মানুষের কল্যাণ ও জাতির ঐক্য-সংহতির জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হয় তবারক। আয়োজকরা জানান, বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী আরও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
আয়োজিত এই মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী শোভন কুমার কাজল, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মো.সজল, মিলন ঘোষ, শুভ্র কুমারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, শারীরিক অসুস্থতায় গত রোববার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গঠিত মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ‘ম্যাডামের নিউমোনিয়া হয়েছে। চিকিৎসা চলছে। মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়; ঝুঁকি থেকেই যায়। বিভিন্ন পরীক্ষা হয়েছে; ভালো ও খারাপ- দুই ধরনের রিপোর্টই এসেছে।’

এছাড়াও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এরআগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দীর্ঘ ১১৭ দিনের চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।










