২০২৪ এর ১লা জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই দিনে গণতান্ত্রিক অধিকারের দাবিতে দেশজুড়ে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তা সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ ও রাজনৈতিক চেতনার পুনর্জাগরণ ঘটায়। তার এক বছর পূর্তি উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার বক্তব্যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের প্রয়োজনীয়তা এবং জাতীয় ঐক্যের আহ্বান বিশেষ গুরুত্ব পায়।
বেগম খালেদা জিয়ার বক্তব্যের কেন্দ্রীয় প্রতিপাদ্য ছিল— গণতন্ত্রের স্থায়িত্ব, সুশাসন এবং জনগণের অধিকার সুরক্ষা। তিনি তাঁর বক্তব্যে যে বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল “রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র জনতার ন্যায়সংগত প্রতিরোধ।”
তিনি বলেন, “গণতন্ত্র কোনো দলের একার নয়, এটি সমগ্র জাতির। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে জাতীয় ঐক্য অপরিহার্য। বিভাজন ও প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। তার বক্তৃতায়
তিনি জোর দেন নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ওপর।
দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে একটি সর্বদলীয় সংলাপ এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের প্রস্তাবও তাঁর বক্তব্যে উঠে আসে।
বক্তব্যটি কেবল স্মৃতিচারণ নয়, বরং রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাজনৈতিক শক্তিকে একটি বৃহত্তর ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য প্রেরণা জোগাতে পারে।
বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে বক্তব্যটি ব্যাপক সাড়া জাগিয়েছে। জাতীয় ঐক্যের ডাক সংগঠনকে নতুন উদ্দীপনা ও মনোবল জোগাবে বলে ধারণা করা হচ্ছে।
তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের এই আহ্বান রাজনৈতিক পরিপক্বতার পরিচয়। তবে বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে অন্যান্য রাজনৈতিক দলের সাড়া এবং আস্থার পরিবেশ সৃষ্টির ওপর। তার
এই বক্তব্যের প্রতিফলন তখনই ঘটবে যখনবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হবে।জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে গণতন্ত্রের রূপায়ণ লাভ করবে।আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা হবে এবং বিদেশি কূটনৈতিক মহলের আস্থা অর্জন সক্ষম হবে।পহেলা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির এই দিনে বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি প্রমাণ করে, গণতন্ত্র কেবল শাসনপ্রণালী নয়, এটি একটি দীর্ঘ লড়াই ও সর্বস্তরের জনগণের সম্পৃক্ততায় বিকশিত ধারাবাহিক প্রক্রিয়া। রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের পথে এই বার্তাকে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে গভীর প্রভাব ফেলতে পারে।